আগের দিন অপরাজিত থাকা ৮৬ রানেই ফিরলেন এই বাঁহাতি ব্যাটার। তার ইনিংসে আছে ১০ চার ও ১ ছক্কা। তার বিদায়ে ভাঙল ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।
টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে চারবার এক ইনিংসে ৪ ক্যাচ নিলেন লিটন। বাংলাদেশের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে এই কীর্তি গড়লেন লিটন। প্রথমজন- মুশফিকুর রহিম।
৩০ বলে ১৭ রান করা আকাশকে মিড-অফে ক্যাচ বানান তাসকিন। ম্যাচে এটি তার দ্বিতীয় উইকেট।
সবশেষ: ভারতের রান ৮ উইকেটে ৩৭১। আশ্বিন ১২৮ বলে ১১২ রানে ব্যাট করছেন, তার নতুন সঙ্গী জাসপ্রিত বুমরাহ।


0 মন্তব্যসমূহ